শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

যুব বিশ্বকাপে দুর্বল ডমিনিকার বিরুদ্ধে ৬-০ গোলে জিতলো ব্রাজিল

#
news image

আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলে ডি’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে প্রথম জয় পেলো ব্রাজিলের যুবারা। - গোল ডটকম

বুধবার রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের জালে ৬ গোল দিয়েছেন জুনিয়র সেলেসাওরা। ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের হয়ে গোলের খাতা খোলেন সাভিও। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লিওনার্দো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ৫৭তম মিনিটে জিন হেনরিক পেদ্রোসো দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৮২তম মিনিটে গোল করে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরো দুটি গোল পায় ব্রাজিল। - কালেরকণ্ঠ

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্লোন গোমেজ এবং তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ব্রাজিলের ৬-০ গোলের জয় নিশ্চিত হয়।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৫ মে, ২০২৩,  11:19 PM