শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ মে

#
news image

পদ্মা নদীতে ডুবিয়ে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানিকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ৩০ মে ঠিক করেছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুন্নাহারের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল বুধবার।

তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রতিবেদন জমা দিতে না পারায় বিচারক নতুন তারিখ ঠিক করেন। মামলার আসামিরা হলেন শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, শরীফুল হোসেন, মো. রুবেল, মো. নুরুজ্জামান, মো. সজীব, মো. নাসির, মো. মারুফ, আশরাফুল আলম, মো. নোমান, মো. জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক, মো. জাহাঙ্গীর হোসেন লিটন ও রোকনুজ্জামান ওরফে জিতু।

পুলিশ জানায়, গত বছরের ১৪ জুলাই সানিসহ ১৫ থেকে ১৬ তরুণ পদ্মা নদীর মৈনট ঘাটে ঘুরতে যান। তাদের মধ্যে সানি নিখোঁজ থাকায় রাতে স্থানীয় বাসিন্দারা দোহার থানায় খবর দেন। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সানিকে উদ্ধারে ব্যর্থ হয়। পরদিন সকালে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ওইদিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান দোহার থানায় হত্যা মামলা করেন, যাতে আসামি করা হয় বুয়েট শিক্ষার্থীর সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে। পুলিশ তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। 

ক্যাম্পাস প্রতিবেদক

০৩ মে, ২০২৩,  7:43 PM