শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অভ্যন্তরীণ রুটে ৩ হাজার টাকায় বিমানের টিকিট

#
news image

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘রমাদান অফার’-এর পর যাত্রীদের জন্য নতুন অফার নিয়ে এসেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  বুধবার (১২ এপ্রিল)নিজেদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সিলেট-ঢাকা ফ্লাইটের জন্য রাউন্ড-ট্রিপ টিকিট দিচ্ছে ৩ হাজার টাকায়। এছাড়া বিমানের প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ৫ শতাংশ ছাড় পাবেন।

ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য অফারটি আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত চাহিদা মেটাতে এখানে অতিরিক্ত ফ্লাইটেরও পরিকল্পনা করা হয়েছে।

এরই অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ও ২৯ এপ্রিল ২টি, ১৯ এপ্রিল ৪টি, ২০, ২১ ও ২৪ এপ্রিল ৫টি, ২৫ এপ্রিল ৩টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। আর ২২ এপ্রিল শুধুমাত্র একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

নাগরিক প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২৩,  10:54 PM