শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সিলেট বিএনপির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা

#
news image

সিলেটে বিএনপির কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) বেলা ২ টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শনিবার (০১ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতো দিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে এখানে অনুষ্ঠান করা যাবে না। এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারতো, কর্মসূচির আগের দিন তা মেনে নেওয়া যায় না। যে  কোনো মূ্েল্য শহীদ মিনারে কর্মসূচি হবে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস জানান, বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচীর আয়োজন করতে পারে।

আবুল কাশেম রুমন, সিলেট

০১ এপ্রিল, ২০২৩,  11:30 AM