শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

রাজশাহী সিটি করপোরেশনে জাপার মেয়রপ্রার্থী ঘোষণা

#
news image

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে শাহাবুদ্দিন বাচ্চুকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন বাচ্চু বলেন, দলের কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েছি। মেয়র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবো। মেয়র নির্বাচিত হলে বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে রাজশাহী নগরীকে ঢেলে সাজাতে কাজ করবো।

তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে রাজশাহী থেকে সন্ত্রাস নির্মূল করা হবে। এখানে কোনো জঙ্গিবাদের আস্তানা থাকবে না। কেউ এক টাকার দুর্নীতি করলে তার বিচার হবে।

সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগরের সাবেক সাংগটনিক সম্পাদক এবিএম পল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন জানান, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় পার্টির রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক নাই। তিনি রওশন এরশাদপন্থি। সেই হিসেবে তিনি এককভাবে এ সংবাদ সম্মেলন করেছেন।

মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী

২৫ মার্চ, ২০২৩,  7:24 PM