কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় নিহত দুই আহত এক

#
news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যান চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া-কালনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানচালক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে ইকরাম শেখ (৫৫) ও যাত্রী একই উপজেলার শংকরপাশা গ্রামের খোরশেদ সরদারের ছেলে আহাদ শেখ (৪৫)। আহত হয়েছেন চুন্নু সরদার নামের এক জন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার এসআই মো. সাদেকুল ইসলাম।

তিনি জানান, দুইজন যাত্রী নিয়ে মোটরচালিত ভ্যানটি ভাটিয়াপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শংকরপাশা পুরাতন ফেরিঘাটগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ইকরাম শেখ ও যাত্রী আহাদ সরদার নিহত হন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ট্রাকটি আটক করা গেলেও ট্রাক চালক পালিয়ে গেছেন।

এম এ জামান কাশিয়ানী (গোপালগঞ্জ) 

২০ মার্চ, ২০২৩,  7:22 PM