শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত-৩০

#
news image

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার বিকালে ওই গ্রামের সাজ্জাদ মিনার সমর্থক আপন মিনাকে প্রতিপক্ষ আনিচুর রহমানের সমর্থক রউফ খাকি, তাইয়ুব খাকি ও রাজিব মিনা মারধর করেন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা ও টেঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে সাজ্জাদ মিনা (৫৩), মিটু মিনা (৪৮), মুক্তি মিনা (৪৫), নুর ইসলাম (৪৫), বাহাদুর মিনা (৪০), সাহেব মিনা (৪০), ফায়েক মিনা (৪০), ফরিদ শেখ (৪০), অসীম সরদার (৩৮), রিয়াদ শেখ (৩৫), সবুজ মিনা (৩২), সালমা বেগম (৩০), আরমান (৩০), আকাশ মিনা (২৪), তুষার মিনা (২৪), সোহান (২০), রকিবুল (২০), রানা (২০) ও নিহাদ (১১) সহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, গোপালগঞ্জ আড়াই শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মাদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি।’

এম এ জামান কাশিয়ানী (গোপালগঞ্জ) 

১৬ মার্চ, ২০২৩,  8:11 PM