শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন প্রবাসী

#
news image

আমিরাতে ১০ লাখ দিরহাম পেলেন এক প্রবাসী। সাপ্তাহিক ১১৯তম মাহজুজ ড্রতে তিনি এই পুরস্কার পান। ভারতীয় এই প্রবাসীর নাম দিপিশ। তিনি আবুধাবিতে বসবাস করেন। ১১ মার্চ লটারি ড্র হয়। খবর গাল্ফ নিউজের।

৩৮ বছর বয়সী দিপিশ একজন গ্রাফিক ডিজাইনার। একটি সুপারমার্কেট চেইনে তিনি কাজ করেন। সম্প্রতি লটারির আয়োজক কোম্পানিটি পুরস্কারের অর্থ পুনর্গঠন করেছে। এই সংস্কারের পর তিনি প্রথম এই লটারি জিতলেন। ছয় বছর বয়সী এক কন্যার এই পিতা বলেন, ১১ মার্চ অন্য দিনের মতোই আমার কাছে স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই মাহজুজ এক ইমেইল বার্তায় লটারি জেতার কথা জানায়। সেদিন বিকেলে তিনি বেশ কয়েক বার ইমেইল চেক করেন।

কোম্পানিটি মিলিয়নিয়ার ঘোষণার পরই তিনি উল্লাসে ফেটে পড়েন। তবে এই সুসংবাদের কথা প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। একপর্যায়ে তিনি তার স্ত্রী ও বন্ধুদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে নিশ্চিত হতে বলেন।

১৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন দিপিশ। তিনি মনে করতেন একদিন না একদিন আমিরাত তাকে ভাগ্যবান করবে।

তিনি বলেন, লটারি জেতার পর আমি অনেক খুশি। যদিও এর আগে আমি মাহজুজ থেকে ছোট আকারের পুরস্কার জিতেছিলাম। কিন্তু এমন গুরুত্বপূর্ণ কিছু পাইনি। তাছাড়া এই অর্থ তিনি কোথায় খরচ করবেন সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। কিন্তু কিছু দেনা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন দিপিশ।

নাগরিক ডেস্ক

১৫ মার্চ, ২০২৩,  8:20 PM