শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

#
news image

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় রোববারও শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ নিয়ে টানা চারদিন ধরে ঢাকা এই তালিকার শীর্ষে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুমান সূচকে রোববার সকাল ৯টায় ৩২২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ছিল ‘ঝুঁকিপূর্ণ’।

একই সময়ে চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর ও ভারতের মুম্বাই যথাক্রমে ২১৪, ২১০ ও ১৯৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছিল। ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটাকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচনা করা হয়, যা সংশ্লিষ্ট শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হলো- বাতাসে ভাসমান অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। 

নাগরিক প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৩,  8:25 PM