শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

দিনের কোন সময়ে শরীরচর্চায় বেশি উপকারী?

#
news image

সুস্থ থাকতে শরীরচর্চার বিকল্প নেই। কমবেশি সবারই তা জানা। এ কারণে অনেকেই সকালে উঠেই শরীরচর্চা করেন। আবার ব্যস্ততার কারণে সকালে না পারলে কেউ কেউ রাতে বাড়িতে ফিরে ব্যায়াম করেন। কিন্তু রাতে শরীরচর্চা করলে অনেকেরই ঘুমের সমস্যা হয়। যদি খুব ভারী ব্যায়াম করেন, সে ক্ষেত্রে আরও সমস্যা হয়।

দিনের ঠিক কোন সময়ে শরীরচর্চা করলে ভালো ফল পাওয়া যায় তা নিয়ে অনেকেই চর্চা করেন। সাম্প্রতিক এক গবেষণা বলছে, দীর্ঘ দিন সুস্থ থাকতে সকাল কিংবা সন্ধ্যা নয়, দুপুরে শরীরচর্চা করা বেশি উপকারী।

সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় ‘অ্যাসোসিয়েশন অফ দ্য টাইমিং অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি’র করা একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানেই এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার বাসিন্দা এই গবেষণায় অংশ নিয়েছিলেন। গবেষণা চলাকালীন প্রায় ১০০০ জন মারা গিয়েছিলেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে, ১৮০০ জন ক্যানসারে। সুস্থ ভাবে বেঁচে থাকা অংশগ্রহণকারীদের অধিকাংশই দিনের মধ্যভাগে সবচেয়ে বেশি শারীরিকভাবে সক্রিয় ছিলেন।  ওই প্রতিবেদন অনুযায়ী, শারীরিকভাবে সক্রিয় থাকার অর্থ শুধু ব্যায়াম করা নয়। জোরে জোরে হাঁটা কিংবা পরিশ্রমসাধ্য কোনো কাজ করাটাও শরীরচর্চার মধ্যে পড়ে।

গবেষকরা বলছেন, দুপুর আর বিকেলের মাঝামাঝি সময়ে শরীরচর্চা করলে হৃদরোগের আশঙ্কাও কমে। তবে ঠিক কী কারণে দুপুরকেই শরীরচর্চার আদর্শ সময় হিসাবে বেছে নিচ্ছেন গবেষকরা, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি।

নাগরিক লাইফস্টাইল ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:43 PM