শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বেড়েছে ৩ লাখ টাকা

#
news image

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি ও টিউশন ফি বাড়িয়েছে সরকার। তবে ইন্টার্নশিপ ফি বাড়ানো হয়নি।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বলেছে, নতুন এই ফি কার্যকর হবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ফি তিন লাখ ২৪ হাজার টাকা বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। মাসিক টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, যা আগে ছিল ৭ হাজার ৫০০ টাকা। ইন্টার্নশিপ ফি আগের মতোই এক লাখ ৮০ হাজার টাকা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি ফি বাড়ানোর বিষয়ে বৈঠক হয়। সেই সভায় আলোচনা এবং বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন ২০২২ এর ২২ ধারা অনুযায়ী মেডিকেল কলেজ হতে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বেসরকারি মিডকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২’ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক টিউশন ফি অনুমোদিত হবে।

নাগরিক প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:24 PM