শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

#
news image

চলতি নভেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ হাজার ৯৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং চলতি মাসে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। এ সংখ্যা ১২ হাজার ১৭৮।

তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এই বয়সী ৪০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয়, এ সংখ্যা ১৭ হাজার ৫৮। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৪৮৬।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৮৩ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬৯ জনের।

নাগরিক নিউজ ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪,  10:53 PM