শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪৮ জন, সবচেয়ে বেশি রোগী বরিশালে

#
news image

বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও বাড়ছে। বিশেষ করে বরিশাল ও ঢাকায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১০৪ জন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) শনাক্ত হয়েছেন। অন্যান্য বিভাগের আক্রান্তের সংখ্যা নিম্নরূপ:

•    চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৯ জন

•    ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৮ জন

•    ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২০ জন

•    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩৫ জন

•    রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৮ জন

•    খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭ জন

•    ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪ জন

•    রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন

এই সময়ে ২১৬ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ছয় হাজার ১০৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট ছয় হাজার ৯২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর দীর্ঘমেয়াদি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালের পুরো বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৫,  1:26 AM