শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

তিউনিশিয়া থেকে দেড় লাখ টন সার কিনবে সরকার

#
news image

২০২৩ সালে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে।

গত মঙ্গলবার তিউনিশিয়ার রাজধানী তিউনিসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের (জিসিটি) মধ্যে এ চুক্তি সই হয়। বুধবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম সই করেন। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে তিউনিশিয়া থেকে টিএসপি আমদানি করে আসছে। তিউনিশিয়ার টিএসপি সারের মান অনেক ভালো ও কৃষকের কাছে বেশ জনপ্রিয়। একইদিন কৃষিসচিব ওয়াহিদা আক্তার তিউনিশিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্য মন্ত্রী আব্দেল মনাম বেলাতি এবং শিল্প, খনিজ ও বিদ্যুৎ মন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গির সঙ্গে আলাদা বৈঠক করেন।

নাগরিক অনলাইন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  7:38 PM