শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৫০ কলেজে পাশ করেনি কেউ

#
news image

চলতি বছরের উচ্চমাধ্যমিকসার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় এ ফল প্রকাশ করা হয়। উচ্চমাধ্যমিকও সমমানের পরীক্ষায় একজনও পাশ করেননি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি; যা গতবারের চেয়ে ১০ গুণ। 

গত বছর পাঁচটি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। কিন্তু এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০ গুণ বেড়ে হয়েছে ৫০টি।
 
বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এবার পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। 

শূন্য পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, গত বছর মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিল সংক্ষিপ্তভাবে। তখন বেশির ভাগই ভালো করেছিলেন। সে জন্য পাশের হারও ছিল প্রায় ৯৫ শতাংশ। এবার ১২টি পত্রে পরীক্ষা হয়েছে, তাতে সবাই তত ভালো করতে পারেনি। সে জন্য শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

নিজস্ব সংবাদদাতা

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  10:19 PM

news image
ফাইল ছবি