শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

কোস্টারিকা-জার্মানি ম্যাচে তিন নারী রেফারি

#
news image

রুষদের ফিফা বিশ্বকাপে ইতিহাসের অংশ হতে যাচ্ছে জার্মানি ও কোস্টারিকার ‘ই’ গ্রুপের ম্যাচ। আল খোরে বৃহস্পতিবার হতে যাওয়া এই ম্যাচে রেফারিং টিমের তিনজনই নারী। স্টেফানি ফ্র্যাপ্পার্ট, নেউজা ব্যাক ও কারেন ডিয়াজকে এই ম্যাচের রেফারি হিসেবে ঘোষণা করেছে ফিফা।

গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচের চতুর্থ রেফারি ছিলেন ফ্র্যাপ্পার্ট। ২০২০ সালের মার্চে পুরুষদের বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন এই ফরাসি নারী।

এবার বিশ্বকাপে মূল রেফারি থাকবেন ৩৮ বছর বয়সী ফ্র্যাপ্পার্ট। তাকে সহযোগিতা করবেন ব্রাজিলিয়ান নেউজা ও মেক্সিকান ডিয়াজ। এই বিশ্বকাপে অন্য নারী রেফারিরা হলেন রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  11:48 PM