শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

গরম মসলার বাজারে রোজার হাওয়া, স্বস্তি পেঁয়াজে

#
news image

চাঁদ দেখাসাপেক্ষে ৩ এপ্রিল প্রথম রোজা। সে হিসাবে রোজা শুরু হতে আর বাকি মাত্র দুদিন। এরই মধ্যে রোজার হাওয়া লাগতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। সেই হাওয়ায় মসলার বাজার গরম হয়ে উঠেছে। বেড়ে গেছে জিরা, দারচিনি, এলাচ ও আদার দাম। তবে স্বস্তি দিচ্ছে পেঁয়াজ। রোজা য় পেঁয়াজের দাম বাড়ার কোনো ঘটনা ঘটেনি, উল্টো আরো কমেছে। এতে ৩০ টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজধানীর বাসিন্দারা রোজাকেন্দ্রিক কেনাকাটা শুরু করেছেন। অনেকে কেনাকাটা শেষ করেছেন। রোজাকেন্দ্রিক বিক্রি বাড়ার পরিপ্রেক্ষিতে জিরা, দারচিনি, এলাচ, আদা, শুকনা মরিচের দাম বেড়েছে। গত কয়েকদিনে জিরার দাম কেজিতে ৪০-৫০ টাকার মতো বেড়েছে। দারুচিনির দাম বেড়েছে ১০-১৫ টাকা। এলাচের দাম বেড়েছে ১০০-১২০ টাকা। একইভাবে আদার দাম ১০-২০ টাকা ও শুকনা মরিচের দাম ২০-২৩০ টাকা বেড়েছে। অন্যদিকে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকার ওপরে কমেছে।

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২২,  12:59 AM