শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কেউ শত্রু নয়, দুর্নীতির বিরুদ্ধে বলাই উদ্দেশ্য: হাইকোর্ট

#
news image

হাইকোর্ট বলেছেন, ব্যক্তিগতভাবে আমরা কারও বিরুদ্ধে কথা বলি না। কেউ আমাদের শত্রু নয়। দেশ ও জনগণের স্বার্থে কথা বলি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই আমাদের উদ্দেশ্য। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার শুনানিকালে আইনজীবী খুরশিদ আলম খানের উদ্দেশে এসব কথা বলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত হাইকোর্ট বেঞ্চ।

আদালত বলেন, যত প্রভাবশালী এবং যত বড় দুর্নীতিবাজ হোক না কেন, আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে যাব। হাইকোর্ট আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে দুর্নীতি নির্মূল করাই আমাদের লক্ষ্য। আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। প্রসঙ্গত, অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, আমরা তো মনে হয় নাটক দেখছি। নাটক দেখে হাততালি ছাড়া আর তো কিছু দেওয়ার নেই। হয় হাততালি দিতে হবে, না হয় বসে থাকতে হবে।

সোমবার (২৮ নভেম্বর) বেসিক ব্যাংকের অর্থপাঁচারের মামলার আসামি মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে আসামির পক্ষে আইনজীবী এস এম আবুল হোসেন, দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  10:32 PM