শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বিচারপতি মানিকের গাড়িতে হামলা, বিএনপির দিকে আঙ্গুল

#
news image

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টন এলাকার ফকিরাপুল বাজারের কাছে  নিজ গাড়িতে করে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলা করা হয়।

বিচারপতি মানিকের গানম্যান মো. রফিক জানান, পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে স্যারের গাড়ির ওপর হামলা হয়। শুধু গাড়িতেই নয়, স্যার, তার গাড়িচালক ও আমার ওপরও হামলা হয়।

ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, এমন একটি হামলার খবর পাওয়া গেছে। সাবেক বিচারপতি মানিককে  থানায় যেতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

বিএনপির একটি মিছিল থেকে এই হামলা হয় বলে অভিযোগ এসেছে। হামলার নিন্দা জানিয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির বিবৃতিতেও বিএনপিকে দায়ী করা হয়েছে।

তবে এ বিষয়ে বিএনপির কোনো ভাষ্য পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ অনেক মামলার রায়দানকারী বিচারপতি মানিক দেশের সর্বোচ্চ আদালতে বিচারকের দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে অবসর নেন। তিনি এখন ঘাতক-দালাল নির্মূল কমিটিতে সক্রিয় রয়েছেন।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির বিবৃতিতে বলা হয়, “তিনি (বিচারপতি মানিক) যখন গাড়িতে নয়া পল্টনের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন বিএনপির সমাবেশ থেকে তার নাম ধরে আপত্তিকর স্লোগান দেওয়া হয় এবং তার উপর শারীরিকভাবে হামলা করা হয়। একই সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।”

অনলাইন ডেস্ক

০৩ নভেম্বর, ২০২২,  12:27 AM

news image
ফাইল ফটো