শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

আজ সর্বোচ্চ ৫ ঘণ্টা লোডশেডিং হতে পারে ঢাকায়

#
news image

সরকার দেশে জ্বালানির সংকট মোকাবেলায় বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে। এতে বিদ্যুতের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর কোনো কোনো এলাকায় মঙ্গলবার (১ নভেম্বর) পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। আবার কোনো এলাকায় একেবারেই লোডশেডিং নেই।

ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ পাওয়ার ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

অন্যদিকে রাজধানীর আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।

সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে।

অনলাইন ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  1:12 AM