শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

প্রয়োজনে সেতু ভবন ভাঙতে হবে: মেয়র আতিক

#
news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের প্রয়োজনে সেতু ভবন ভাঙতে হবে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান লেকশোর হোটেলে নিম্ন আয়ের মানুষের আবাসন ও নাগরিক সুবিধাসমূহ প্রেক্ষিত ঢাকা শিরোনামে নগর কথা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সেন্টার ফর আরবান স্টাডিজ, ইউএন-হ্যাবিট্যাট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

আতিকুল ইসলাম বলেন, এয়ারপোর্ট সড়কে চেয়ারম্যান বাড়ীর সামনে সিটি ফরেস্ট ছিল, সেটা হত্যা করে কেন সেতু ভবন করা হয়েছে। সেতু ভবনের পাশে আবার বিআরটিএ ভবন করা হয়েছে। ড্যাপের মধ্যে এবং নগর পরিকল্পনায় এই জায়গাগুলোতে যদি সিটি ফরেস্ট থাকে, থাকলে এসব ভবন ভাঙতে হবে। প্রয়োজনে অবশ্যই সেতু ভবন ভাঙতে হবে।  

মেয়র বলেন, রাজধানীতে অপরিকল্পিতভাবে স্থাপনা করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে। কার পরামর্শে হচ্ছে। নগরে কিছু করতে গেলে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। সবুজ এলাকা ও উন্মুক্ত স্থান ধ্বংস করে কিছু করতে দেওয়া হবে না। আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা ভাবতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।  

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  11:07 PM