শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

খালেদার অধীনে দেশ চলবে এটা বিএনপির দিবাস্বপ্ন: হাছান মাহমুদ

#
news image

খালেদা জিয়ার অধীনে দেশ চলবে এটা বিএনপির দিবাস্বপ্ন বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, “আমানউল্লাহ আমান স্বপ্নে দেখেছেন যে ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। আমানের জানা উচিত, খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে শেখ হাসিনার বদন্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারও ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা।”

সোমবার (১০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। 

এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, “সুলতানা কামালের অনেক বক্তব্য একমত হওয়ার মতো নয়। সেক্ষেত্রে তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করা সমীচীন নয়। তাকে নিয়ে রিজভীর দেওয়া বক্তব্য শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত।”

এ সময় তিনি বলেন, “যাদের জন্ম বন্দুকের নলের মাধ্যমে, যারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।”

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  10:24 PM