শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

জয় পেল রক্তাক্ত নাদাল

#
news image

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার সময় নাকে আঘাত পান ২২টি গ্র্যান্ড গ্ল্যাম জয়ী তারকা রাফায়েল নাদাল। নিজের র‌্যাকেটের আঘাতে নাক ফেটে রক্তপাত ঘটে নাদালের। অবশ্য এতেও দমানো যায়নি স্প্যানিশ এই তারকাকে। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালির ফাবিও ফগনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। ফগনিনির বিরুদ্ধে প্রথম সেটে হেরে যান নাদাল। দ্বিতীয় সেটে নাদাল পিছিয়ে পড়েন ২-৪ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সেট জিতে নিলেন ৬-৪ গেমে। পরের সেট জিতলেন ৬-২ গেমে। দাঁড়াতেই দিলেন না ফগনিনিকে। সর্বশেষ সেটে দাপট দেখিয়ে ৬-১ এ জিতে নেন নাদাল। ম্যাচ শেষে নাদাল বলেন,'প্রথম থেকেই শট খেলার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক মতো হচ্ছিল না। খুব খারাপ খেললাম। আশা করি, খুব বেশি এরকম আর হবে না। তবে যখন এরকম হয়, ইতিবাচক থাকতে হয় এবং ধৈর্য রাখতে হয়। কারণ খেলাটা অনেক লম্বা। ' একই দিন ছিল ভেনাস-সেরেনা জুটির ম্যাচ। চার বছরের বেশি সময় পর একসঙ্গে আবার কোর্টে নামেন দুই বোন। একসঙ্গে ১৪টি ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ী জুটিকে আরো একবার দেখতে গ্যালারিতে ছিল সমর্থকদের ভিড়। কিন্তু দুই বোনের ফেরাটা সুখকর হয়নি। চেক প্রজাতন্ত্রের জুটি লুসিয়ে হেরাদেস্কা ও লিন্দা নসকোভার কাছে ৭-৬ (৫), ৬-৪ গেমে হেরে যান দুই বোন।

প্রভাতী খবর ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  10:33 PM