শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রমিজ রাজা

#
news image

পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানে। ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। সেই পরিবর্তনের আঁচ পড়তে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি)।

এতদিন ধরে একটা গুঞ্জন ছিল যে ইমরান খান চলে যাওয়ায় পিসিবির চেয়ারম্যান পদে একটা পরিবর্তন আসতে বাধ্য। তাই রমিজ রাজার পদত্যাগের একটা আভাস বাতাসে ভাসছিল কয়েক দিন ধরে। কিন্তু পাকিস্তানের জিও নিউজ বলছে, ফেডারেল সরকারে পরিবর্তন সত্ত্বেও পদত্যাগ করছেন না তিনি! এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষাতেই আছেন রমিজ। সেখান থেকে কোনও ধরনের বার্তা না আসা পর্যন্ত পিসিবির কাজ ঠিকঠাক মতো চালিয়ে যাবেন।

তবে শেষ পর্যন্ত রমিজ রাজা যদি পদত্যাগ করেন-ই, সেক্ষেত্রে সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিকে দেখা যেতে পারে এই পদে। যিনি এর আগেও পিসিবিতে নানা নাটকের সঙ্গী ছিলেন। এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার যে পাকিস্তানে সরকার পরিবর্তন হলে পরিবর্তন আসে পিসিবিতে। সংস্থাটির গঠনতন্ত্রেই আছে- পিসিবির প্রধান পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ফলে তার পছন্দের ব্যক্তি পিসিবির শীর্ষ পদে বসে থাকেন। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার আগে পিসিবির চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেঠিকে সরিয়েই পিসিবির শীর্ষ পদে বসানো হয় এহসান মানিকে।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  7:45 AM