শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

অধিনায়কত্ব পেয়ে ‘পঞ্চপাণ্ডবের’ সঙ্গে কথা বলেছেন সোহান

#
news image

মাশরাফি বিন মুর্তজা অনেকদিন ধরেই জাতীয় দলে নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন তিনি। একই পথে হেঁটেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সাকিব আল হাসান ছুটিতে আছেন। মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এজন্য এই সংস্করণের অধিনায়কত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান।

জিম্বাবুয়ে সিরিজের ৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সোহান। দলকে এক সুতোয় গাঁথার জন্য সময়টা একেবারেই বেশি নয়। তবে স্বল্প সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়ার পর দলের পাঁচ সিনিয়র অর্থাৎ ‘পঞ্চপাণ্ডব’-এর সঙ্গে কথা হয়েছেন সোহানের। তাদের কাছ থেকে পেয়েছেন শুভেচ্ছা বার্তা।

আজ রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সোহান বলেন, ‘সবার সঙ্গেই কথা হয়েছে। রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই; মাশরাফি ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। সবার সঙ্গেই কথা হয়েছে।’

সঙ্গে যোগ করেন সোহান, ‘সবার সঙ্গে কথা হয়েছে। নরমাল যে কথাগুলো হয়, এগুলোই। বিশেষ কিছু না। নরমাল যেভাবে কথা হয়, ওরকমই। আর আমার কাছে মনে হয় যেটা, আমি চিন্তা করতেছি জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই।’

সিনিয়র ক্রিকেটারদের থেকে পরামর্শ পেয়েছেন কি-না জানতে বললেন, ‘পরামর্শ আসলে স্বাভাবিকভাবে যেভাবে কথা হয়, এইটাই। খুব বেশি ওরকম কিছু না। সবকিছুই সিম্পল জিনিসটা তাদের কাছ থেকে, অনেক বছর একসঙ্গে খেলেছি। যেটা বললাম তাদের যে অভিজ্ঞতা আছে। সবার অধীনেই খেলা হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে জিনিসটা নিজে শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  10:30 PM