শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৪

#
news image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৬ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭৯ জন।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ৯৫৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে নয় হাজার ১০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৩৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার নয় দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

মৃত ছয়জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন। মৃত ছয়জনের পাঁচ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮১ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৯৮ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৭ হাজার ৯৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৬ হাজার ২৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৬৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  9:19 PM