শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

চোটকে বুড়ো আঙুল দেখিয়ে জিতেই যাচ্ছেন নাদাল

#
news image

উইম্বলডনে রুপকথার মতো প্রত্যাবর্তনে আরও একবার নিজের যোগ্যতার জানান দিয়েছেন রাফায়েল নাদাল। পঞ্চম সেটে ম্যাচ টেনে নিয়ে টেইলর ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেন স্প্যানিশ এই টেনিস তারকা।

বুধবার (৬ জুলাই) ৪ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে মার্কিন টেনিস তারকা ফ্রিটজকে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪) গেমে হারান রাফায়েল নাদাল।

উইম্বলডনে শুরুটা ভালোই করেন অভিজ্ঞ নাদাল। ১-৩ ব্যবধানে পিছিয়ে থাকা ফ্রিটজও হার মানার পাত্র নন। ঘুরে দাঁড়িয়ে স্প্যানিশ তারকার বিপক্ষে প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে গিয়ে চোট বাধাঁ দেয় নাদালকে। কোর্ট ছেড়ে গিয়ে মেডিকেল টাইম-আউট নিতে হয় তার। কিন্তু রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল এত সহজেই হেরে যাবেন, তা কি করে হয়! 

চোটকে বুড়ো আঙুল দেখিয়ে পুনরায় কোর্টে ফিরেন তিনি। দ্বিতীয় সেটও জিতে নেন দুর্দান্তভাবে। তৃতীয় সেটে গিয়ে আবার হোঁচট খান নাদাল। চতুর্থ সেটে গিয়েও হারতে বসেছিলেন স্প্যানিশ এই তারকা। কিন্তু দুর্দান্ত এক প্রত্যাবর্তনে সেই সেট জিতে নেন এবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন।  

শেষ সেটে রোমাঞ্চ জাগিয়ে তোলেন নাদাল-ফ্রিটজ। সমান-সমান লড়াই করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। চমক দেখিয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞতা দিয়েই জয় তুলে নেন স্প্যানিশ তারকা। চোটকে হার মানিয়ে কিভাবে ম্যাচ জিতে নিতে হয়, ফ্রেঞ্চ ওপেনের পর আরও একবার প্রমাণ করলেন তিনি।

প্রতিযোগীতার ফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। শেষ আটের আরেক ম্যাচে চিলির ক্রিস্তিয়ান গারিনকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন তিনি।

প্রভাতী খবর ডেস্ক

০৭ জুলাই, ২০২২,  9:53 PM