শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হিজরি নববর্ষে পরিবর্তন হবে কাবার গিলাফ

#
news image

হিজরি নববর্ষে পরিবর্তন হবে কাবার গিলাফ। মক্কায় কাবার গিলাফ (কিসওয়া) পরিবর্তনের আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে।  এবার কাবার গিলাফ পরিবর্তন হবে ১ মুহাররম ১৪৪৭ হিজরি (বুধবার ২৫ জুন)। হিজরি নববর্ষের প্রথম দিন এশার নামাজের পর কাবার গিলাফ পরিবর্তন করা হবে। কাবার গিলাফকে কিসওয়া বলা হয়।প্রতি বছর কাবা শরিফের ওপর থাকা রেশমি কাপড় (গিলাফ) পরিবর্তন করা হয় অত্যন্ত নিখুঁত পরিকল্পনা অনুযায়ী। 

শুরু থেকে শেষ পর্যন্ত এই পবিত্র রীতি সম্পন্ন করতে ও প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করতে বহু অভিজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণ প্রয়োজন হয়।

কিসওয়া কী? কিসওয়া হলো কাবা শরিফকে আবৃত করে রাখা কালো রঙের রেশমি কাপড়। কয়েক মাস ধরে দক্ষ কারিগরদের মাধ্যমে কাবার গিলাফ তৈরি করা হয়। আগে কাবা গিলাফ পরিবর্তন করা হতো হজের দিন আরাফার হাজিরা যখন আরাফায় ময়দানে অবস্থান করতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সৌদি কর্তৃপক্ষ সময় পরিবর্তন করে হিজরি বর্ষপঞ্জির প্রথম দিনে স্থানান্তর করেছে। এই অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘মক্কা লাইভ চ্যানেল’ -এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। কিসওয়ার নকশা ও প্রস্তুতির কাজ পরিচালিত হয় কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর কিসওয়া ম্যানুফ্যাকচারিং-এ, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা এই পবিত্র শিল্পকলায় দক্ষতা অর্জন করে আসছেন।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

ধর্ম ডেস্ক

২৪ জুন, ২০২৫,  1:13 PM