শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পাওয়ার দেখাতে আসিনি, দায়িত্ব নিয়ে এসেছি: অর্থ উপদেষ্টা

#
news image

শনিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, আমরা কোনো পাওয়ার দেখাতে আসিনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করছি। যাতে করে ব্যবসায়ীরা এক স্থান থেকে সব তথ্য পান, তথ্যের জন্য তাদের ১০ জায়গায় দৌঁড়াতে না হয়।

পুঁজিবাজারের অস্থিরতায় বিনিয়োগকারীদের দোষ নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আমি এতে বিনিয়োগকারীদের দায় দিচ্ছি না। প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দায় রয়েছে। এজন্য সচেতনতা বাড়াতে এটা প্রচার করা দরকার।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও যোগ করে বলেন, আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনছেন, যার কোনো অস্তিত্ব নেই। অথচ এ শেয়ার মহা আনন্দে কিনছেন। এগুলো কয়েক দিন পরই ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে। আবার দেখা যায়, শেয়ার প্রাইস কমে গেলেই আন্দোলন করেন, আমি এর পক্ষে নই।

তিনি বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে, তাই যেন প্রকাশ হয়। এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারে অবস্থাও একই রকমের।

বিগত ১৫ বছরের তথ্য নিয়ে নানা বিভ্রাট রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে। আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি।

নাগরিক নিউজ ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৪,  11:56 PM