শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

তীব্র তাপদাহে ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

#
news image

ফরিদপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কোনোভাবেই কমছেই না তাপমাত্রা। আর এমন পরিস্থিতিতে  তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্ম প্রাণ মুসল্লীরা। ঈমান কল্যাণ ফাউন্ডেশন ও বৃহত্তর ফরিদপুর কওমি ওলামা পরিষদের আয়োজনে,(২৫ এপ্রিল) বৃহস্পতিবারে শহরের কমলাপুর চাঁদমারী এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‌ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে দুই রাকাত নামাজ আদায়, খুতবা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  এ সময় বক্তব্য রাখেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের ‌ সাধারণ সম্পাদক হযরত মুহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা  কবির আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ ‌ অধ্যাপক এম এ সামাদ প্রমুখ। 

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে পুরো ফরিদপুর জেলা সহ বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন। অনুষ্ঠানে বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ‌জামিয়া আরাবিয়া শামসুল আলম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ কামরুজ্জামান। 

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

২৫ এপ্রিল, ২০২৪,  6:38 PM