শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

মেসেজ অ্যাপে স্যাটেলাইট সংযোগ চালু করবে গুগল

#
news image

মেসেজ অ্যাপের জন্য স্যাটেলাইট সংযোগ চালুর পরিকল্পনা করছে গুগল। এ সংযোগ ব্যবহার করার মাধ্যমে যে কেউ ওয়াইফাই বা মোবাইল ডাটা ব্যবহার ছাড়াই বার্তা পাঠাতে সক্ষম হবে। খবর অ্যান্ড্রয়েডপুলিশ।

স্যাটেলাইট সংযোগের ব্যবস্থাটি গুগল অ্যান্ড্রয়েড-১৫ এ চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এমনকি এ বিষয়ে তারা চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলেও তথ্য রয়েছে। এ প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার চালুতে টি-মোবাইল ও স্টারলিংকের সঙ্গে গুগল কাজ করছে বলেও সূত্রে জানা গেছে।

নাইনটুফাইভগুগল প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্যাটেলাইট মেসেজিং নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। শিগগিরই গুগল মেসেজেও এ ফিচার যুক্ত হবে। স্যাটেলাইট সংযোগ ব্যবহারের মাধ্যমে বার্তা পাঠানোর এ কার্যক্রম শুধু জরুরি পরিস্থিতির জন্য সীমাবদ্ধ থাকবে না বলেও জানিয়েছে গুগল।

বেটা সংস্করণে দেখা গেছে, এ পদ্ধতিতে যে কেউ নন-টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক (এনটিএন) সংযোগ ব্যবহার করে বন্ধু এবং পরিবারকে বার্তা পাঠাতে সক্ষম হবে। স্যাটেলাইট সংযোগ কীভাবে কাজ করবে সে বিষয়েও জানিয়েছে গুগল। এ পদ্ধতিতে বার্তা গ্রহণ অথবা পৌঁছানোর প্রথম শর্ত পরিষ্কার আকাশ।

তবে এ ব্যবস্থার অধীনে বার্তা ছাড়া ছবি বা ভিডিও পাঠানো সম্ভব হবে না। এর আগে আইফোন-১৪ সিরিজে স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে অ্যাপল।

নাগরিক অনলাইন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৪,  7:50 PM