শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শহীদুল গ্রেফতার 

#
news image

 বরিশালের উজিরপুরে  অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার মো: শহিদুল ইসলাম মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।  ১০ এপ্রিল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গত ৯ এপ্রিল মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়। গ্রেফতার আসামি শহিদুল ইসলাম উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের তাহের আলী মোল্লার ছেলে। উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার জানান, অভিযুক্ত শহিদুল মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘ দিন ধরে বরিশাল, ঢাকা-আরিচা মহাসড়কে দেশী-বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে উজিরপুর মডেল থানা পুলিশ অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন। ওই সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করলে, বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ শেষে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ  মো: জাফর আহম্মেদ জানায়, অস্ত্র মামলায় গ্রেফতার এড়াতে শহিদুল ইসলাম পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১০ এপ্রিল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল

১০ এপ্রিল, ২০২৪,  7:12 PM