শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি 'মাদক সম্রাট’ গ্রেপ্তার

#
news image

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, দীর্ঘ একযুগ ধরে পলাতক ‘মাদক সম্রাট’ কামরুল ইসলাম(৩৯)কে গ্রেপ্তার করেছে ফরিদপুর র‍্যাব-১০, সিপিসি-৩। গত (১২ মার্চ) মঙ্গলবার ঝিনাইদহ সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানাধীন পরানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় ২০০৯ সালের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তার কামরুল একজন আন্তঃজেলা মাদক কারবারি। তিনি দেশের সীমান্তবর্তী জেলা যশোরের বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর, রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। দীর্ঘ এক যুগ ধরে ছদ্মনাম ব্যবহার করে পলাতক জীবনযাপন করে আসছিল কামরুল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি সোহেল।

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

১৩ মার্চ, ২০২৪,  9:58 PM