শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মলম পাটির মূলহোতাসহ গ্রেফতার-৩

#
news image

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মলম পাটির মুলহোতা মো. সুমন মিয়াসহ ৩ জনকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল এবং একটি ইজি অটোবাইক উদ্ধার করেছে। পূর্বের গ্রেপ্তারকৃত আসামি মো. সুরুজ্জামান মিয়ার তথ্যের ভিত্তিত্বে সোমবার ভোরে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজবাড়ী হতে মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং মালামাল ইজিবাই জব্দ করা হয়। সুমন ওই গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে। এনিয়ে সোমবার বিকালে সুন্দরগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করেছেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী, এসআই আকতার হোসেন প্রমূখ।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী গাইবান্ধা সদর ইউনিয়নের বড় আটা গ্রামের মো. মনিরুল ইসলামের ইজিবাইক ভাড়া করেন মলমপাটির সদস্য  মো. সুরুজ্জামান মিয়া ও মো. নজরুল ইসলাম। বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় নিয়ে এসে চালক মনিরুলকে পান খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। এনিয়ে থানায় মামলা হলে হলে পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞাতনামা ৩ আসামি মো. লুৎফর রগমান, মো. মুর্শিদ মিয়া, ও মো. নাজমুল ইসলামকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মোতাবেক এজাহার নামীয় আসামি সুরুজ্জামান ও নজরুল ইসলাকে গ্রেপ্তার হয়। সোমবার সুরুজ্জামানের তথ্য মোতাবেক মুল হোতা সুমন ওরফে কতিত শামীমকে গ্রেফতার করা হয়।   

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  5:11 PM