বিএনপি’র লিফলেট বিতরণে পুলিশের বাঁধা, যুবদল কর্মী আটক
দেলোয়ার কবীর, ঝিনাইদহ
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, 9:11 PM

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের নামে হয়রানির প্রতিবাদসহ বেশ কয়েকদফা দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। সকালে শহরের হোসেন শহীদ সোহরায়ার্দি সড়কে (এইচএসএস সড়ক) অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয় থেকে দলের জেলা শাখার সভাপতি এমএ মজিদের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের এইচএসএস সড়ক ঘুরে, গীতাঞ্জলী সড়ক, ট-বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে পায়রা চত্বরে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। সেসময় সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।