শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

পর্যটন শহরে ২য় ‘সমুদ্র বই উৎসব’ শুরু

#
news image

কক্সবাজার: ঋতুরাজ বসন্তের প্রথমদিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দ্বিতীয় বারের মতো শুরু হলো ৮ দিনব্যাপী ‘সমুদ্র বই উৎসব’। সমুদ্র রক্ষার আহ্বান জানিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই বই উৎসব চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ইস্টিশন আয়োজিত এই বই উৎসবে ঢাকা ও চট্টগ্রামের ১০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ইস্টিশনের পরিচালক অনুরনন সিফাত জানান, এই বই উৎসবে দেশের স্বনামধন্য লেখকদের মেলায় পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) মাসুদ রানা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক প্রমুখ।

উল্লেখ্য, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

জাফর আলম, কক্সবাজার

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  12:55 PM