শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

প্রেম-বিয়ে নিয়ে ভাবনাহীন ভাবনা

#
news image

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত এই অভিনেত্রী চলছেন আপন গতিতে।

সমসাময়িক অনেক তারকা বিয়ে করে সংসার শুরু করলেও এখনো সিঙ্গেলই রয়ে গেছেন ভাবনা। বছর কয়েক আগে এক নির্মাতার সঙ্গে প্রেমের খবর নিজেই জানিয়েছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। সেসময় জানান, খুব শিগগিরই বিয়ে করবেন তারা। তবে বর্তমানে নাকি কারো সঙ্গে প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি এক গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

ভাবনার কথায়, ‘প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।’

বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই।’

নাগরিক বিনোদন ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৪,  10:48 PM