শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাণীশংকৈল সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

#
news image

ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার রাণীশংকৈল সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ঠাকুরগাঁও জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় ও রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী আগামী দুইদিন অর্থাৎ ২৪ ও ২৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে।

তাই আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন। ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার ও মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, আগামী রবিবার থেকে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলবে। তবে পুনরায় আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘১০ ডিগ্রির নিচে আবহাওয়া হওয়ার জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঠাকুরগাঁওয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

২৩ জানুয়ারি, ২০২৪,  8:04 PM