শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জৈন্তাপুরে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মধুপুরে মানব বন্ধন অনুষ্ঠিত

#
news image

সিলেটের জৈন্তাপুরে চিকিৎসকদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স ও কর্মচারীরা মানব বন্ধন করেছে। ২২ জানুয়ারি সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, কনসালটেন্ট ডা. নূর আলামিন, ডা. তারিকুল ইসলাম, ডা. ফারজানা শারমিন, নার্স সুপারভাইজার ফাতেমা বেগম, ইপিআই ইন্সপেক্টর রোকন উদ্দিন সেলিম প্রমুখ। 

এসময় চিকিৎসক নার্স ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান বলেন, নিরাপদ কর্মস্থলের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ৬ জন আনসার নিয়োগ ও স্বাস্থ্য সেবাদানকারীদের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

নাজিবুল বাশার, মধুপুর, টাঙ্গাইল।

২২ জানুয়ারি, ২০২৪,  6:29 PM