শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৬১

#
news image

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তাদের মধ্যে  ৮৭ জন মহিলা।

গত শুক্রবার মালয়েশিয়ার বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে তাদেরর আটক করা হয়।

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ১১টায় শুরু হওয়া এই অভিযান ইমিগ্রেশন মহাপরিচালক দাতো’ রুসলিন বিন জুসোহের নেতৃত্বে পরিচালিত হয়। 

স্থানীয় নাগরিকদের অভিযোগে চালানো এ অভিযানে পুত্রজায়া, কুয়ালালামপুর, সেলাঙ্গড়, নেগারি সিম্বিলান, মালাকা ও পেরাকের পাঁচ শতাধিক অভিবাসন বিভাগের সদস্য অংশ নেয়। অভিবাসন বিভাগ ছাড়াও এ অভিযানে উপস্থিত ছিল রয়্যাল পুলিশ, জেপিএন ও প্রতিরক্ষা বিভাগের সদস্য।  

অভিযানের পর এক বিবৃতিতে অভিবাসন বিভাগের মহাপরিচালক (ডিজি) দাতুক রুসলিন জুসো বলেন, এখানকার এপার্টমেন্টগুলোর ৮০ শতাংশই বিদেশি কর্মীদের দখলে। যা স্থানীয়দের জন্য উদ্বেগ জনক। বিদেশিরা এখানে ৬০০ থেকে ৮০০ রিঙ্গিতের এপার্টমেন্ট ভাড়া নিয়ে ৮ থেকে ১০ জন থাকছেন। স্থানীয়রা এই এলাকাকে ‘মিনি ঢাকা’ আখ্যা দিয়েছেন। মূলত স্থানীয়দের অভিযোগেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।   

অভিবাসন বিভাগ বলছে, ৭৫২ জন বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই বাছাই শেষে ৫৬১ জনকে আটক দেখানো হয়। যার মধ্যে ৮৭ জন নারীও রয়েছে। আটককৃতদের মধ্যে সর্বাধিক ২০৫ জন বাংলাদেশি, বাকিরা মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিওন ও ক্যামেরনের নাগরিক। অভিযান চলাকালে বেশ কয়েকজন পালানোর চেষ্টা করে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিবাসন বিভাগ ২২০টি এমন এপার্টমেন্ট চিহ্নিত করেছে যেখানে অবৈধ অভিবাসীর সংখ্যা বেশি।

নাগরিক অনলাইন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৪,  2:53 AM