শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

স্বাস্থ্যসেবা উন্নত করাই আমার প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

#
news image

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমার প্রধান লক্ষ্য স্বাস্থ্যসেবার প্রান্তিক স্তরের উন্নতি করা। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নতি হলে শহরে রোগীর চাপ কমবে। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা আমি দেখেছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না। ‘আমি সারা জীবন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। এখনও আছি।  ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীদেরও মাথায় রাখতে হবে কোনো মৃত্যু হলে হাসপাতাল এসে ভাঙচুর করা কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও আমাদের খেয়াল রাখতে হবে।’ 

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা সেটি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরই ইউনিটটি খোলা হবে।’ সারা দেশে প্রতিটি জেলায় বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনও করোনা শেষ হয়ে যায়নি। তাই যারা অসুস্থ রোগী বা বয়স্করা আছেন তাদের অনুরোধ  করব আপনারা জনসমাগম বা ভিড়  এড়িয়ে চলবেন। নিয়মিত মাস্ক পরবেন।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জেলা সিভিল সার্জন এএফএম মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপেন দেবনাথ ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৪,  5:01 PM