শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রামপালে ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, মূলহোতা গ্রেফতার 

#
news image

বাগেরহাটের রামপালে ৮ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরদার সিরাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত সিরাজুল ইসলাম উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (সরদার বাড়ি) এলাকার মৃত সামসুদ্দীন সরদারের পুত্র। বুধবার (১৭ জানুয়ারী) রাতে রামপাল থানা পুলিশ উপজেলার তেলিখালী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করে। এর পূর্বে একই দিন রাতে ভিকটিমের মা মোসাঃ রাবেয়া খাতুন বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।

রামপাল থানা পুলিশ ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, রামপাল উপজেলার তেলিখালী গ্রামের জনৈক ব্যক্তির দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়া কন্যা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয় ছুটি হলে বাড়িতে ফিরছিলো। গত ১০ জানুয়ারী বিকাল সোয়া ৪ টার সময় ভিকটিমকে অভিযুক্ত সিরাজুল ইসলাম স্থানীয় ফয়সালের মৎস্য  ঘেরের বাসায় নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা করে। কন্যার কাছ থেকে বিষয়টি জানতে পেরেও সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানা পুলিশের স্মরনাপন্ন হন।রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বলেন, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামী সিরাজুলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গ্রেফতারকৃত সিরাজুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মল্লিক মো. জামান, রামপাল, বাগেরহাট।

১৮ জানুয়ারি, ২০২৪,  7:37 PM