শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পীরগঞ্জে ডলার প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার

#
news image

ডলার প্রতারক চক্রের  তিন সদস্যকে গ্রেফতার করেছে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে সাদুল্লাহপুর ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। এরা হলো সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ ফরিদপুর ঘেগারবাজার গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে আব্দুর রহমান (৫২) ও দুর্গাপুরের মোত্তালেব আকন্দের ছেলে রশিদ মিয়া (৪৫) এবং পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর দক্ষিণপাড়ার মেন্নাফ আকন্দের ছেলে মহাসিন আকন্দ (৬০)।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, লালমনির হাট জেলা সদরের রতিপুর মৌজার মোকলেছুর রহমানের ছেলে এনামুল হক নামের ব্যবসায়ীর সাথে ঢাকা থেকে ফেরার পথে গড়িতে প্রতারক চক্রের পরিচয় হয়। পরবর্তিতে ফোনে আলাপচারিতায় তাদের মধ্য বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে উঠে। এক সময় আসামীরা তাকে টাকার বিনিময়ে বিদেশি ডলার দেয়ার প্রস্তাব করে। 

গত ১৪ জানুয়ারি বিকেলে অপর আসামী উপজেলার বড়মজিদপুরের বাবুমিয়ার ছেলে মিলন মিয়ার বাড়িতে ছেলে আরমান শেখ ও জামাতা শহিদুল ইসলামসহ ব্যবসায়ী এনামুল হক নিমন্ত্রণে আসেন। সে সময় ডলারের বিনিময়ে চক্রটি ৩ লাখ টাকা দাবী করলে ২ লাখ ৫ হাজার টাকা প্রদান করেন এনামুল। আসামীরা এসময় ৪০টি ডলার এনামুলের হাতে দিয়ে একে একে সটকে পড়ে। পরে তিনি ৫জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

জেলা প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  9:08 PM