শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

তৃতীয় দফায় সময় বাড়ছে হজ নিবন্ধনের

#
news image

দ্বিতীয় দফায় কাঙ্খিত সাড়া না মেলায় তৃতীয় দফায় আবারও বাড়ছে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের সময়। দ্বিতীয় দফার সময় শেষ হবে ১৮ জানুয়ারি।

রোববার (১৪ জানুয়ারি) সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। উক্ত সময়ের মধ্যে আপনার নিবন্ধন সম্পন্ন করুন। 
 
ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, হজ নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় নিবন্ধনের সময় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফায় সময় বাড়ানো হবে।

চলতি বছরে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন হজ করতে পারবেন। গত ১৫ নভেম্বর থেকে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৬৮৯ জন। সেই হিসেবে এখনও ফাঁকা রয়েছে ৯০ হাজার ৭৬৪টি।

এবার সরকার সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করেছে। আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নাগরিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  3:11 AM