শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চুরি যাওয়া গরু ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার

#
news image

ঠাকুরগাঁও রানীশংকৈল রাতনগর ভবানী ডাঙ্গী গ্রামের বানু নামের এক গৃহস্থের গোয়াল ঘর থেকে চুরি যাওয়া দু'টি গরু উদ্ধার  করেছে রানীশংকৈল থানা পুলিশ। জানা যায়, রোববার দিবাগত রাতে ওই গৃহস্থের গরু চুরি হলে বাড়ির লোকজন ভোর সকালে টের পায়। তারা চুরি যাওয়া গরু  বিভিন্ন জায়গায় খুঁজেতে থাকে। পরে তারা জানতে পারেন যে তাদের চুরি যাওয়া গরু মধ্য ভান্ডারার একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয় লোকজনের সহায়তায় থানা পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার উপজেলার মধ্যভান্ডারা গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে গরু গুলোকে দেখে স্থানীয় লোকজন সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

এসময় রানীশংকৈল থানার এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি লাল রঙের গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। গরু দুটির মধ্যে একটি বলদ ও বকনা বলে জানান ওই এসআই আশরাফুল ইসলাম। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে কারো অভিযোগ থাকলে থানায় মামলা নেওয়া হবে। অন্যথায় যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে গরুগুলো দিয়ে দেয়া হবে।

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

১৫ জানুয়ারি, ২০২৪,  6:47 PM