শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নওগাঁয় অটো চালকের লাশ উদ্ধার 

#
news image

নওগাঁর পত্নীতলায়  বালুঘা এলাকায় মাঠ থেকে  আজিজার রহমান(৫০) নামেএক ব্যক্তির মরদেহ  উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। মৃত আজিজার রহমান  মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছফের আলীর ছেলে বলে জানা গেছে। থানা ও স্থানীয়  সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পত্নীতলা উপজেলার বালুঘা মোড় এলাকায়  ইটভাটার পাশে মাঠে পানিতে ওপর হয়ে পড়েছিল তার মরদেহ। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন। নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।  মৃত আজিজার রহমানের ভাই রফিকুল ইসলাম বলেন গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় অটো চার্জার গাড়ি নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায় কিন্ত দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় তারা অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায়, আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজখবর করেন।

আজ সকালে খবর পেয়ে তারা থানায় এসে লাশ দেখতে সনাক্ত করেন । স্বজনদের অভিযোগ তার অটোচার্জার গাড়ীটি ছিনতাই করে তাকে হত্যা করে ফেলে গেছে ঘাতকরা। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের  মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে। 

সাইফুল ওয়াদুদ, নওগাঁ

১৩ জানুয়ারি, ২০২৪,  11:46 AM