শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দেশের রিজার্ভ এখন ২০.১৮ বিলিয়ন ডলার

#
news image

দেশের সর্বশেষ নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল ও অর্থায়নসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৩ বিলিয়ন বা দুই হাজার ৫৪৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধের পর রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

১০ দিনের ব্যবধানে রিজার্ভ কমল ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার বা ১৬৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বিদায়ী বছর শেষে ৩১ ডিসেম্বর মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৭১৩ কোটি মার্কিন ডলার। আকুর বিল বাবদ এককালীন সর্বোচ্চ পরিমাণ ডলার পরিশোধ করতে হয়। আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা।

এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

নাগরিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৪,  11:39 PM