শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রামপালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

#
news image

বাগেরহাটের রামপালে সমজিৎ বালা (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  সমজিৎ বালা উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সুরেন্দ্রনাথ বালার ছেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৫.০০ টার দিকে বড়নবাবপুর গ্রামের নিজের বসত ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। 

আত্মহত্যার সময়ে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে ছিল। তার পরিবারের লোকজন সমজিৎকে ফোনে না পেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। বিষয়টি সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সমজিৎ কে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রামপাল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার ময়না তদন্তের ব্যবস্থা করে।  যুবকের আত্মহত্যার খবর জানতে পেরে নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার সমজিৎ এর বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস এ প্রতিবেদককে জানান, গতকাল উজলকুড় ইউনিয়নের বড়নবাবপুর গ্রামের সমজিৎ বালা নামের এক যুবক  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মল্লিক মো. জামান, রামপাল, বাগেরহাট।

১০ জানুয়ারি, ২০২৪,  4:10 PM