শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এমজি মাহমুদ মন্টু আর নেই

#
news image

কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এড. এমজি মাহমুদ মন্টু (৬৬) ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত ১০.৫০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।৬ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড়ে জানাজার নামাজ শেষে একই এলাকার ভেটুলতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।দৈনিক ভোরের ডাকের দৌলতপুর প্রতিনিধি এমজি মাহমুদ মন্টু দীর্ঘদিন ধরে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়াও তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির সদস্য ছিলেন। সাংবাদিক এড. এমজি মাহমুদ মন্টু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন সহ আল্লারদর্গা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আসানুল হক, ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু এবং কুষ্টিয়া ও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।এর আগে এড. এমজি মাহমুদ মন্টু’র জানাজার নামাজে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী এড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, সংসদ সদস্য প্রার্থী আলহাজ রেজাউল হক চৌধুরী, নাজমুল হুদা পাটল, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. দেওয়ান মাসুদ করিম মিঠু, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল, সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও মরহুমের ছোট ছেলে এড. রিনেট আল রাজ। মৃত্যুকালে এড. এমজি মাহমুদ মন্টু অসুস্থ স্ত্রী ও দুই পুত্র, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

০৬ জানুয়ারি, ২০২৪,  7:48 PM