শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

হোয়াটসঅ্যাপে বার্তা পিন করার উপায়

#
news image

সহজে বার্তা বা ছবি আদান-প্রদানের সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকে। কিন্তু হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না। তবে চাইলেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখা যায় হোয়াটসঅ্যাপে। পিন করা বার্তা চ্যাট বক্সের ওপরে দেখা যাওয়ায় পরবর্তী সময়ে সহজে খুঁজে পাওয়া যায়।

জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে বার্তা পিন করার পদ্ধতি-
* হোয়াটসঅ্যাপে বার্তা পিন করার জন্য প্রথমে স্মার্টফোন থেকে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের চ্যাট বক্সে প্রবেশ করতে হবে। 
* এরপর কাক্সিক্ষত বার্তাটি কিছুক্ষণ চেপে ধরে রেখে ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘পিন’ অপশন নির্বাচন করতে হবে। 
* এবার পিন করা বার্তা কতক্ষণ পর মুছে যাবে তা নির্ধারণ করে ‘পিন’ অপশনে ট্যাপ করলেই চ্যাট বক্সে বার্তাটি পিন মেসেজ হিসেবে দেখা যাবে। 
* পিন তুলে ফেলার জন্য চ্যাট বক্সে থাকা পিন করা বার্তাটি ট্যাপ করে রাখতে হবে। 
* এরপর ‘আনপিন’ অপশনে ট্যাপ করলেই সাধারণ বার্তার মতো দেখা যাবে বার্তাটি।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে বার্তার পাশাপাশি ছবি বা ইমোজি পিন করে রাখা যায়। হোয়াটসঅ্যাপ বার্তা বা ছবিতে থাকা পিন নির্ধারিত সময় (২৪ ঘণ্টা, ৭ ও ৩০ দিন) পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। গ্রুপ চ্যাটে প্রশাসকের অনুমতি না থাকলে অন্য সদস্যরা বার্তা পিন করতে পারবেন না।

নাগরিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৪,  6:39 PM